১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাড্ডায় ৩ বছরের শিশুকে গলা টিপে হত্যা, বাবা গ্রেপ্তার

“স্ত্রীর কাছে মাদকের টাকা চেয়ে না পেলেই শুরু হত তাদের ঝগড়া। সোমবার রাতে কলহের এক পর্যায়ে শিশুটিকে গলা টিপে হত্যা করেন শাহীন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 02:49 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

রাজধানীর বাড্ডায় তিন বছরের সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে বাড্ডা থানাধীন বেরাইদ ঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. শাহীন নিহত শিশু হাবিবের বাবা।

বাড্ডা থানার এসআই জামাল হোসেন বলেন, সোমবার রাত সোয়া ১১টার দিকে ঋষিপাড়ায় জুলহাস মিয়ার ভাড়া বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

প্রতিবেশীদের কাছে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, “শিশুটির বাবা শহীন মাদকাসক্ত। সে আগে রিকশা চালাতো, এখন কিছুই করতো না। শিশুটির মা শিল্পী খাতুন বাসা বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। স্ত্রীর কাছে মাদকের টাকা চেয়ে না পেলেই শুরু হত তাদের ঝগড়া। সোমবার রাতে কলহের এক পর্যায়ে শিশুটিকে গলা টিপে হত্যা করেন শাহীন।”

ময়নাতদন্তের জন্য মঙ্গলবার শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দম্পতির আরেকটি ছেলে রয়েছে।