১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দিয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ২০২১ সালে একটি কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কয়েকজন নেতাকর্মী গুলিতে নিহত হন। এ ঘটনায় ট্রাইব্যুনালের শাখা তদন্ত করেছে। তদন্ত চলাকালে অন্য মামলায় গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী। তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৪ ডিসেম্বর তাকে হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩১ অক্টোবর ঢাকার শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদিরকে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের এমপি হন। ২০১৪ সালের সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন ও ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে চতুর্থবারের মত জয় পেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। 

আরও পড়ুন-

উবায়দুল মোকতাদির ও আরিফ মোস্তফাসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা