১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের ১২৪ পদে রদবদল

সরকার পতনের পর পুলিশ বাহিনীতে রদবদলের ধারাবাহিকতায় এর আগেও কয়েক দফায় বড় রদবদল হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

পুলিশে রদবদলের অংশ হিসেবে একযোগে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

এর মধ্যে ১৬ জন অতিরিক্ত এসপিকে বদলি করা হয়েছে। আর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সম্প্রতি পদোন্নতি পাওয়া ১০৮ এএসপিকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তরের দুটি প্রজ্ঞাপনে রদবদলের আদেশ দেওয়া হয়।

এতে বদলি করা কর্মকর্তাদের ১৯ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। না হলে পরদিন থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

সরকার পতনের পর পুলিশ বাহিনীতে রদবদলের ধারাবাহিকতায় এর আগেও কয়েক দফায় বড় রদবদল হয়েছে।

অন্তর্বর্তী সরকার গত বছরের ২০ নভেম্বর আগের পুলিশ প্রধান মো. ময়নুল ইসলামকে সরিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব দেয় বাহারুল আলমকে।

নতুন আইজিপি দায়িত্বে আসার পর বাহিনীতে রদবদলের ধারাবাহিকতায় আরেকটি আদেশ এল।

আরও পড়ুন-

পুলিশ সুপার থেকে ডিআইজি পদে ৬৫ রদবদল

অতিরিক্ত ডিআইজি ফরিদসহ আটজন সংযুক্ত, ৫৩ জনের রদবদল