১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যু

২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যু
কামাল উদ্দিন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 12:04 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সাবেক বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিবের দায়িত্ব পালন করা কামাল উদ্দিন সিদ্দিকী মারা গেছেন।

সোমবার ভোরে গুলশানের বাসায় তার মৃত্যু হয় বলে এক তথ্যবিবরণীতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সেখানে বলা হয়, সোমবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে কামাল উদ্দিন সিদ্দিকীর জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

১৯৫৪ সালে জন্ম নেওয়া কামাল সিদ্দিকী ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় দুর্নীতির এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কামাল সিদ্দিকীকেও অভিযুক্ত করা হয়।

কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে সেই মামলা করেছিল দুদক। 

রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরের শুরুতে খালেদা জিয়াসহ ওই মামলার আট আসামির সবাইকে বেকসুর খালাস দেয় আদালত।