Published : 22 Dec 2025, 04:03 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
সোমবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকাল ৩টায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।
এর আগেও নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে বিএনপি।