নির্বাচনি বিরোধ নিষ্পত্তির জন্য হাই কোর্টে পৃথক বেঞ্চ
অন্যান্য দেওয়ানি মোকদ্দমার সঙ্গে নির্বাচনি বিরোধ সম্পর্কিত বিষয়গুলো এ বেঞ্চে শুনানি হবে।
নির্বাচনি বিষয়ে ওঠা বিরোধ নিষ্পত্তির জন্য হাই কোর্ট বিভাগে একটি একক বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মঙ্গলবার এক আদেশে বিচারপতি মো. জাকির হোসেনের এ একক বেঞ্চ গঠন করেন।
অন্যান্য দেওয়ানি মোকদ্দমার সঙ্গে নির্বাচনি বিরোধ সম্পর্কিত বিষয়গুলোও এই বেঞ্চে শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী ‘নির্বাচনি’ আবেদনপত্রগুলো এ বেঞ্চে স্থানান্তরিত হবে। এ বিষয় সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবে নতুন এ বেঞ্চ।
