Published : 27 May 2026, 02:53 PM
রাজধানীর নর্দায় ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কের কাছে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে; তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামপুরা থেকে কুড়িলমুখী ইসলাম পরিবহনের একটি বাস সড়কদ্বীপে উঠে পড়ে এবং সেটার অর্ধেক বিপরীতে চলে যায়। এসময় কুড়িল থেকে রামপুরামুখী আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে ইসলাম পরিবহনের বাসটির সংঘর্ষ হয়।"
এতে ঘটনাস্থলেই একজন মারা যায় জানিয়ে তিনি বলেন, "আমি কথা বলে জেনেছি আহত কয়েকজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন মারা যায়।"
বাসগুলো উদ্ধার করে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।