Published : 29 Aug 2025, 12:37 AM
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
বৃহস্পতিবার তাকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
“তাকে নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।”
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা সোমবার হাই কোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এতে রেজিস্ট্রার জেনারেলের পদটি শূন্য হয়।