মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ককটেল উদ্ধার
পুলিশ ককটেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটায়।
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেমনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে ককটেল উদ্ধার করে তা বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় স্থানীয় সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যাক্ত ছাতার মধ্যে ককটেল পাওয়া যায়। ছাতার ভেতরে থাকা লাইট জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
“পরে আমরা পুরো এলাকা ঘিরে ফেলি এবং বোম ডিসপোজাল ইউনিট এসে তা বিস্ফোরণ ঘটায়। কারা সেখানে ককটেল ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
