১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

উপদেষ্টা পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন তিনি; তাকে নিয়ে বিশেষ সহকারী হলেন নয়জন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
আলী রিয়াজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করা আলী রীয়াজকে বিশেষ সহকারী হিসেবে বেছে নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারে এ দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতনভাতা ও সুযোগ সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

তাকে নিয়ে নয়জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেলেন।

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী রীয়াজ। গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে।