০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাজী সেলিম গ্রেপ্তার

লালবাগ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

হাজী সেলিম গ্রেপ্তার
হাজী সেলিম। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 11:21 AM

Updated : 26 Aug 2026, 10:23 AM

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালবাগ থানার একটি হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি বলেছেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।

২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।

পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।  

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি। 

তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।