১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 10:52 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে নিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টা ১২ মিনিটে তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন। 

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।