২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাকা পাচার: স্ত্রী-কন্যাসহ দুদকের মামলায় আসামি নানক

জাহাঙ্গীর কবির নানক তার প্রভাব খাটিয়ে মুদ্রা পাচারে তার স্ত্রী ও মেয়েকে সহযোগিতা করে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

টাকা পাচার: স্ত্রী-কন্যাসহ দুদকের মামলায় আসামি নানক
সোমবার বিকালে রংপুরের আরডিআরএস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়ে বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

টেলিকম কোম্পানির মাধ্যমে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। 

মামলায় নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখিকেও আসামি করা হয়েছে। 

দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। 

বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। 

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা আরজুমান বানু ও এস আমরীন রাখি রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের দায়িত্বে থাকার সময় য় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকার সমমূল্যের ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ মার্কিন ডলার পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এ সময় জাহাঙ্গীর কবির নানক এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার প্রভাব খাটিয়ে মুদ্রা পাচারে তার স্ত্রী ও মেয়েকে সহযোগিতা করে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।