১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুলিস্তানে মার্কেটে আগুন

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে, আরো যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 06:38 PM

Updated : 10 Sep 2026, 12:57 PM

ঢাকার গুলিস্তান খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, “আমাদের পাঁচটি ইউনিট সেখানে গেছে আরো যাচ্ছে।"

তিনি জানান, যেখানে আগুন লেগেছে, সেখানে গুদাম রয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।