২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা বোর্ডে নতুন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক

প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ঢাকা বোর্ডে নতুন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক

ঢাকা শিক্ষা বোর্ড ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2022, 08:57 PM

Updated : 04 Aug 2022, 08:57 PM

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে আজাদ হোসেন চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে অধ্যাপক মো. আবুল বাশারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আজাদ হোসেন এর আগে একই বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখায় উপ পরিচালকের দায়িত্বে ছিলেন। আর আবুল বাশার ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক।

এছাড়া আগের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামকে বোর্ড থেকে সরিয়ে তার প্রেষণ প্রত্যাহার করে রাজধানীর মিরপুর বাংলা কলেজে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে ময়মনসিংহ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার মিতুকে ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী পরিচালক হিসেবে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।