Published : 05 Jul 2026, 08:13 PM
সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি আট নার্সারির মালিককে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
সরকারি জায়গা দখল করে নার্সারি গড়ে তোলায় তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে রোববার এ নগর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
রাজধানীর সবজি বাগান এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান ওই অভিযান চালান।
নার্সারিগুলো থেকে গাছ সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।