০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চার মাস পর গোয়েন্দা প্রধান পেল ডিএমপি

ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে এ দায়িত্বে এসেছেন শফিকুল ইসলাম।

চার মাস পর গোয়েন্দা প্রধান পেল ডিএমপি
শফিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

চার মাস খালি থাকার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্বে আসছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে তাকে বুধবার এ দায়িত্ব দিয়েছেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি এক অফিস আদেশে ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা শফিকুলকে এ পদে আনেন।

ডিএমপি ডিবির আগের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে নেওয়ার পর থেকে এ দায়িত্বে কেউ ছিলেন না।

গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল মেঘনা আলমকে ডিবি পুলিশের গ্রেপ্তার করা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রেজাউলকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে নেওয়া হয়।