Published : 11 Nov 2025, 04:16 PM
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় নয় বছর আগের দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
আব্দুস সালামের আইনজীবী আলহাজ মো. বোরহান উদ্দিন এতথ্য জানিয়েছেন। রায় ঘোষণার সময় আব্দুস সালাম আদালতে হাজির ছিলেন।
২০১৬ সালে ২১ নভেম্বর আব্দুস সালামকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিস দেয় দুদক। আইন অনুযায়ী সাত কাযদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা ছিল, কিন্তু একাধিবার সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী দালিখ করেননি।
২০১৭ সালের গত ৮ জানুয়ারি এই সময় শেষ হয়। ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আব্দুস সালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা।
এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষ আজ রায় দিল আদালত।