শাহজালালে স্বর্ণালংকারসহ একজন আটক
তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত, বলছে এপিবিএন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে ‘সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত’ এবং ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন বলে এপিবিএন জানিয়েছে।
৩৬ বছর বয়সি ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, এ ঘটনায় দুপুরে মামলা হয়েছে। আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম নেওয়া হচ্ছে।
