১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের সেনা কর্মকর্তার সাক্ষাৎ

“তারা প্রতিরক্ষা খাতে পারষ্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও কথা বলেন,” বলা হয় সেনাবাহিনীর ফেইসবুক পোস্টে।

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের সেনা কর্মকর্তার সাক্ষাৎ
সেনা সদরে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের এইচআইটি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক।

রোববার সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে সেনাবাহিনীর এক ফেইসবুক পোস্টে বলা হয়েছে। 

 এতে বলা হয়, কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। 

খাত্তাকের সঙ্গে কতজন এসেছেন, কবে এসেছেন, কিংবা তারা কত দিনের সফরে এসেছেন, সে বিষয়ে ফেইসবুক পোস্টে কোনো তথ্য ছিল না।