১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ গুলিবিদ্ধ

পলাশকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 04:25 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

রাজধানীর রামপুরায় নিজের বাসার কাছে দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। 

তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে পলাশ হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলছেন, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। 

“  ওই সময় মটরসাইকেলে করে আসা দুই আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পলাশকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”