Published : 22 Sep 2025, 03:10 PM
হিজরি ১৪৪৭ সনের রবিউস সানি মাস কখন শুরু হবে, সেই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে চাঁদ দেখা কমিটি।