জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
সাক্ষাতে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের নানা দিক নিয়ে মতবিনিময় হয়েছে।
বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বুধবার সকাল ১১টায় তাদের সাক্ষাৎ হয়েছে বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে।
দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের নানা দিক নিয়ে এসময় মতবিনিময় হয়েছে।
সাক্ষাতে ব্রিটিশ হাই কমিশনের ‘হেড অব পলিটিক্যাল’ টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।
অপরদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
