১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মতিঝিলে অবস্থিত ২১তলা ভবনটির সবচেয়ে উপরের তলায় আগুন লাগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের কিছু আগে ২১তলা ভবনটির সবচেয়ে উপরের তলায় আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন ১১টা ৪৭ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার বলেন, ভবনের ২১ তলায় আগুন লাখার খবর তারা পান রাত ১০ টা ৪০ মিনিটে। ১১ মিনিটের মধ্যে তাদের কর্মীরা গিয়ে ১০টা ৫১ মিনিটে কাজ শুরু করে।

সেনা কল্যাণ সংস্থার সুউচ্চ বাণিজ্যিক ভবনটিতে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের অফিস রয়েছে।