তথ্য অধিদপ্তরের ৪৫ শূন্যপদের নিয়োগ কার্যক্রম বাতিল
১১-২০তম গ্রেডের এ পদগুলোতে নিয়োগে ২০২৩ সালের ২৪ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্য অধিদপ্তর।
তথ্য অধিপ্তরের ৪৫টি শূন্যপদের চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।
সোমবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদগুলোতে নিয়োগ কার্যক্রম যাচাই পর্যালোচনায় গঠিত সাত সদস্যের কমিটির সুপারিশ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক জনস্বার্থে বাতিল করা হয়েছে।
আট ক্যাটাগরির ৪৫ শূন্যপদের মধ্যে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট নয়টি, ফটোগ্রাফার চারটি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচটি, ড্রাইভার তিনটি, ক্যাটালগার একটি, স্টোর অ্যাসিস্ট্যান্ট একটি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি এবং অফিস সহায়কের শূন্য পদ ১৮টি।
১১-২০তম গ্রেডের এই পদগুলোতে নিয়োগে ২০২৩ সালের ২৪ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তথ্য অধিদপ্তর।
