১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। একটি সুসজ্জিত দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
চীনের তালিয়ান থেকে বুধবার হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: পিআইডি

বিডিনিউজ২৪

সুমন মাহমুদ, বিশেষ প্রতিনিধি, তালিয়ান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 06:59 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্রীষ্মকালীন সম্মেলনে অংশ নেওয়ার পর সোমবার বিকালে হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন।

রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। একটি সুসজ্জিত দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়। দুটি শিশু প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এই সফরে বেইজিংয়ে ‘দিয়াওইউতাই’ রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকবেন।

চীনের তালিয়ান থেকে বুধবার হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: পিআইডি

চীনের তালিয়ান থেকে বুধবার হাইস্পিড ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার সকালে। বিকালে বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। এরপর সেখানে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা কমিউনিসট পার্টির শীর্ষ নেতৃবৃন্দও তার সাথে সাক্ষাৎ করবেন।

রবি ও সোমবার মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর সেরে তারেক রহমান সোমবার বিকালে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান।

মঙ্গলবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি। সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তারেক রহমান।

তালিয়ানের ‘সামার দাভোসে’ অংশ নেওয়া সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স' এর প্লেনারি সেশনে যোগ দেওয়ার পর দুপুরে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।