২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 01:08 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

ঢাকা ও রিয়াদের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনার মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজি।

সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তার আগমনের তথ্য দিয়ে বলা হয়, মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্ষিপ্ত এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর। 

সাক্ষাৎ হতে পারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও।

এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতার বিষয়ে মতবিনিময় হওয়ার কথা বলেছেন কর্মকর্তারা।