১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের নির্দেশ মন্ত্রীর

প্রথম দিনের বৈঠকেই কর্মকর্তাদের এ নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

মন্ত্রণালয়ে সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা প্রদর্শনে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে প্রথম সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিতে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “তৎকালীন মেজর ও পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন।

“মুক্তিযুদ্ধ ছিল জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত, যেখানে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েও বাঙালিরা অসীম সাহসিকতায় স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।”