১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা

ধানমণ্ডি থেকে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 05:21 PM

Updated : 25 Apr 2023, 05:23 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতি ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেন। পরে তিনি সস্ত্রীক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

ধানমণ্ডি থেকে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন

সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। রাতে তিনি সপরিবারে বঙ্গভবনে ওঠেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

এটি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে তার প্রথম দিনের কর্মসূচি শুরু হয়।

দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

তার প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।