২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গেও সরকারপ্রধানের সাক্ষাৎ হয়েছে।

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বেলজিয়ামের রানি ম্যাথিল্ড ও মুহাম্মদ ইউনূস।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 11:13 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড সাক্ষাৎ করেছেন।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে তাদের সাক্ষাৎ হয় বলে বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

একই অনুষ্ঠানের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন (বাঁয়ে) ও মুহাম্মদ ইউনূস।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন (বাঁয়ে) ও মুহাম্মদ ইউনূস।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে এদিন নিউ ইয়র্কে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।