১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধান উপদেষ্টা

রাত সোয়া ১১টার পর তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 10:58 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিবাল মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তার দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

আগের দিন বুধবার রাতে হাদির অবস্থা সংকটজনক হওয়ার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছিলেন মুহাম্মদ ইউনূস।