তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে সোমবার বেইজিংয়ে পৌঁছান শেখ হাসিনা। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারত্বে’ উন্নীত করার কথা বলছে সরকার।
