১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের পথে যাত্রা করেছেন হাজিরা

প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।

দেশের পথে যাত্রা করেছেন হাজিরা
হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতায় ১০ জিলহজ মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য ছুটছেন হাজিরা। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 01:50 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে এ বছর হজের আনুষ্ঠানিকতা।

শুক্রবার এ আনুষ্ঠানিকতা শেষের পর এদিন রাতেই সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে প্রথম ফিরতি হজ ফ্লাইট।

আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়েছে।

সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের (এসভি-৫৮০৬) মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এ যাত্রা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।

এবার ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজযাত্রীদের যাওয়া-আসা মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোন ধরনের সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে যেতে পেরেছে।