নারিন্দায় গ্যাস লাইন লিকেজের আগুনে দগ্ধ ৩, অবস্থা ‘আশঙ্কাজনক’
একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন।
দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
শাওন বিন রহমান বলেন, মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনার ২০ শতাংশ ও সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে ড়েছে।
তিনজনই ‘আশঙ্কাজনক’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন এই চিকিৎসক।
