১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও দুদিন ঝড়-বৃষ্টি, এরপর তাপপ্রবাহের আভাস

রোববার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও দুদিন ঝড়-বৃষ্টি, এরপর তাপপ্রবাহের আভাস
শনিবার ভোরে ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাতের পর ঢাকার অনেক রাস্তায় পানি জমে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

বৈশাখের শেষ সময়ে এসে টানা কয়েকদিন ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির চলছে। ঢাকাসহ প্রায় সব বিভাগে আরও দুদিন এমন আবহাওয়া চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

এরপর সপ্তাহের শেষে বৃষ্টির প্রবণতা কমে এসে কয়েকদিনের জন্য ফের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

রোববার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই সময়ে বরিশালে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোম ও মঙ্গলবার সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপর আগমী ৪/৫ দিন তেমন বৃষ্টির প্রবণতা থাকবে না। তখন এক বা দুই জায়গায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। তবে বড় ধরনের তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।”

সারা দেশে ১৯ কিংবা ২০ মে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ।

চলতি গরমের মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত রেকর্ড ৩৭ দিন ধরে ওই ধারা চলে। এরপর গত এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ায় স্বস্তি এসেছে জনজীবনে। 

•    বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

•    টানা দাবদাহের মধ্যে ৩০ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। চুয়াডাঙ্গায় সেদিন থার্মোমিটারের পারদ ওঠে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াসে। আর ঢাকায় তাপমাত্রা উঠেছে ৩৮ দশমিক ৬ ডিগ্রিতে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “সপ্তাহের মধ্যে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে কোথাও কোথাও। তবে মে মাসের শেষ সপ্তাহে (২২-২৩ মে) সাগরে একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। ওই সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী তথ্য জানানো হবে।”

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 

সেই সঙ্গে কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন:

ফের গরমের চোখ রাঙানিচলতে পারে মাসজুড়ে 

ঢাকায় বছরের সর্বোচ্চ বৃষ্টিবিভিন্ন সড়কে পানি