১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দক্ষতা মূল্যায়ন শুরু মঙ্গলবার

অ্যাটর্নি জেনারেল এবং তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে গঠিত একটি বোর্ড এই পরীক্ষা নেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:25 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দক্ষতা মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। 

মঙ্গলবার শুরু হয়ে এই মূল্যায়ন প্রক্রিয়া চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বুধবার ও বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেলদের মূল্যায়ন করা হবে।

গত রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে এই মূল্যায়নের আয়োজন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল এবং তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে গঠিত একটি বোর্ড এই পরীক্ষা নেবে।

সংশ্লিষ্ট ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নির্ধারিত সূচি অনুযায়ী বোর্ডের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। মূল্যায়নে অংশগ্রহণের সময় তাদের গাউন ছাড়া নির্ধারিত কোর্ট ড্রেস বা আদালতের পোশাক পরিধান করতে হবে।

মূল্যায়নের বিস্তারিত সময়সূচি প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে।