১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে

ইসি অতিরিক্ত সচিব জানান, সংসদের সংরক্ষিত আসনে নির্বাচিতদের গেজেট ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 04:23 PM

Updated : 27 Feb 2024, 04:23 PM

ষষ্ঠ উপজেলা নির্বাচনের বিস্তারিত সূচি রোজার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার  দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “ইতিমধ্যে কমিশন চার ধাপে উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি।

“নির্বাচনের তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল ঘোষণা হবে। সেটা পরবর্তী কমিশন  সভায় নির্ধারণ করা হবে।”

এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথমটি হবে আগামী ৪ মে।

এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের গেজেটের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, “গেজেট ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজকের মধ্যে গেজেট হবে। গেজেট হয়ে গেলেই আজই সংসদ সচিবালয়ে পাঠানো হবে।”

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ নারী সদস্য এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ৫০ জনের তালিকা মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করার কথা রয়েছে।

৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের কিছু নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এক প্রশ্নে অশোক কুমার বলেন, “সেগুলোতে আচরণবিধি যথাযথ পালনের জন্য অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।

“নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিয়োগ করা হচ্ছে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী।”

আরও পড়ুন:

পুরানো খবর:

সংরক্ষিত নারী আসন: ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট মঙ্গলবার

পুরানো খবর:

উপজেলার ভোট কোথায় কবে? ৬ অঞ্চলের তালিকা দিল ইসি

পুরানো খবর:

উপজেলা ভোট চার ধাপে করার সিদ্ধান্ত