১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আজিজ আহমদ

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 04:53 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে। 

একইসঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। 

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানায়। 

২০২২ সালের ৪ অক্টোবর হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) থাকাকালে মো. গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।