Published : 30 Oct 2025, 12:00 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটা খবর প্রকাশ করলে মানুষ সেটি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তিনি এমন প্রতিক্রিয়া তুলে ধরেন।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে এ অনুষ্ঠান হয়।
আরিফুর রহমান বলেন, "আমরা বস্তুনিষ্ঠ সংবাদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পড়ি। আপনারা একটা সংবাদ লিখলে মানুষ সেটা বিশ্বাস করে।”
সংবাদমাধ্যমের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, “ব্যাংকিং খাতের ইতিবাচক খবর চাই। মানুষ যেন ব্যাংকে যায়।
“কোনো ইতিবাচক খবর হলে আমাদের গ্রাহক বেড়ে যায়। আমরা ভুল করলে লিখবেন, তারপরও সঠিক খবরটা চাই।”
তিনি বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশে প্রথম ইন্টারনেটভিত্তিক নিউজ শুরু করে। আমরা চাই, প্রতিষ্ঠানটি তার গ্রহণযোগ্যতা ধরে রাখুক।”