১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি

তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সরকারের এ ঘোষণা এল।

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি
দাবি আদায়ে শ্লোগান প্ল্যাকার্ডে লিখে মঙ্গলবার শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সরকারের এ ঘোষণা এল। 

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে গঠিত এই কমিটিতে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সদস্য হিসেবে থাকবেন। 

আট সদস্যের কমিটেতে আরো আছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর প্রকৌশলী তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক (সদস্য সচিব)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করবে এই কমিটি। আগামী এক মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

প্রয়োজন মনে করলে কমিটি নতুন সদস্য নিতে (কো-অপ্ট) পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড় আটকে পাঁচ ঘণ্টা বিক্ষোভ দেখান।

তিন দাবিতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যুমনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো হল–