এবার কখন সেহেরি কখন ইফতার
আসন্ন রমজান মাসের জন্য সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রোজা শুরু হতে পারে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
সে অনুযায়ী, আসন্ন রমজান মাসের জন্য সারাদেশের সেহেরি ও ইফতারের সময়সূচি শনিবার প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বলেছে, এ সময় চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
এ বছর দেশের ৬৪ জেলার জন্য ৬৪টি আলাদা সময়সূচি প্রকাশ করেছে ফাউন্ডেশন। ফলে এবার ঢাকার সঙ্গে দূরত্ব হিসাব করে কোনো জেলার সেহেরি ও ইফতারের সময় ঠিক করার ঝামেলা দূর হল।
১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা ধরে সেদিন ঢাকার সময় অনুসারে সেহেরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় রয়েছে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।
