০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

উচ্চ শিক্ষায় ছাত্রদল নেতা নাজমুলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নাজমুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী।

উচ্চ শিক্ষায় ছাত্রদল নেতা নাজমুলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাজমুল হাসান বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 06:30 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও অর্থ সংকটে অনিশ্চয়তায় থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাজমুল হাসানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর প্রধানমন্ত্রী তার হাতে অনুদানের অর্থ তুলে দেন।

নাজমুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক। তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, “নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্নে আর্থিক অনিশ্চয়তা সামনে দাঁড়িয়েছিল। তখন তার পাশে দাঁড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

“তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। এটি শুধু আর্থিক সহযোগিতা নয়, একজন তরুণের স্বপ্ন ও মেধার প্রতি আস্থার প্রতিফলন।”

নাজমুলের বাড়ি শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে। সম্প্রতি তিনি সুইডেনের ‘ইউনিভার্সিটি অব স্কোভডে’ থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি পান। কিন্তু বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন। এ অবস্থায় তার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী।