১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকরি গেল পুলিশের ৫ অতিরিক্ত আইজিপির

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের মধ্যে এই আদেশ এল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 01:49 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের মধ্যে একদিনে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল।

তারা হলেন- আবু হাসান মুহাম্মদ তারিক, আবদুল আলীম মাহমুদ, মাসুদুর রহমান ভূঞা, নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তওফিক মাহবুব চৌধুরী। 

রোববার জারি করা পৃথক পাঁচ প্রজ্ঞাপনে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের পাঠানো হয়।

এদের মধ্যে আবু হাসান মুহাম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদ ওএসডি ছিলেন। আর মাসুদুর রহমান ভূঞা পুলিশ সদর দপ্তরের টিআর (ট্রেইনিং রিজার্ভ) পদে কর্মরত ছিলেন।