১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণপূর্তে নতুন সচিব হামিদুর রহমান

মো. হাফিজুর রহমানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নুরুল বাসিরকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে সরকার।

গণপূর্তে নতুন সচিব হামিদুর রহমান
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 10:37 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

অন্তর্বর্তীকালীন সরকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করেছে মো. হামিদুর রহমান খানকে।

এ ছাড়া মো. হাফিজুর রহমানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নুরুল বাসিরকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে সরকার।

রোববার তিনটি পৃথক আদেশে এই তথ্য অবহিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার আরও তিনটি পৃথক আদেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমান এবং একই প্রতিষ্ঠানের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল বাশারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসনে রদবদল, পদোন্নতী, বদলি ও ওএসডি করার যে ধারা চলছে, তারই পরিপ্রেক্ষিতে এবার এই সিদ্ধান্ত দেখা গেল।

এরই মধ্যে বেশিরভাগ মন্ত্রণালয়ে নতুন সচিব দেওয়া হয়েছে, কাউকে কাউকে বাদও দেওয়া হয়েছে।