চেম্বার জজ আদালতের শুনানির দিন পরিবর্তন
একদিন আগে ১ ফেব্রুয়ারি দুপুর থেকে চেম্বার জজ-২ আদালতে শুনানি গ্রহণ করা হবে।
আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব আগামী ২ ফেব্রুয়ারির শুনানি একদিন এগিয়ে এনেছেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগের দিনের বদলে বিচারপতি ফারাহ মাহবুব ১ ফেব্রুয়ারি দুপুর ২টা ১৫ মিনিট থেকে চেম্বার জজ-২ আদালতে শুনানি গ্রহণ করবেন।
