১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন: অভিযোগ-তথ্য দিতে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল ইসির

যে কোনো নাগরিক টেলিফোনের মাধ্যমে অভিযোগ বা তথ্য জানাতে পারবেন এই সেলে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সমন্বয় সেল খুলেছে নির্বাচন কমিশন। 

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বৃহস্পতিবার জানান, দেশের যে কোনো নাগরিক নির্বাচনি আচরণ-বিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ বা তথ্য টেলিফোনের মাধ্যমে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন।

সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরগুলো-  ০২৫৫০০৭৪৭০, ০২০৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

১২ ফেব্রুয়ারি ভোটের পরদিন পর্যন্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে।

পুরনো খবর

ভোট: আইনশৃঙ্খলা ও অপতথ্য ঠেকাতে মনিটরিং সেল করবে ইসি

সংসদ ও গণভোট: কোথায় কখন কীভাবে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী?