১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারী আসন: তাবাসসুম জ্যোতির নামে গেজেট প্রকাশ ইসির

গেজেটের কপি পাঠানোর পর তার শপথ অনুষ্ঠানে পরবর্তী পদক্ষেপ নেবে সংসদ সচিবালয়।

নারী আসন: তাবাসসুম জ্যোতির নামে গেজেট প্রকাশ ইসির
নুসরাত তাবাসসুম জ্যোতির। ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 12:42 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, "সোমবার এ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়। এরপর কমিশনের অনুমোদন পেয়ে গেজেট করা হল।"

গেজেটের কপি পাঠানোর পর তার শপথ অনুষ্ঠানে পরবর্তী পদক্ষেপ নেবে সংসদ সচিবালয়।

এরমধ্য দিয়ে এ সংসদের ৫০টি নারী আসনের গেজেট হয়ে গেল।

এর আগে এনসিপির প্রার্থী মনিরা শারমিন এর মনোনয়নপত্র বাতিল হয়।

পরে আদালতের আদেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে ইসি।  

বাছাইয়ে প্রার্থিতা বৈধ হওয়ার পর সোমবার বিনাভোটে তাকে নির্বাচিত ঘোষণা করে নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে রোববার রাতে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুযায়ী শপথবাক্য পাঠ করানো হয়।

আরও পড়ুন

নারী আসন: জ্যোতিই সংসদ সদস্য হচ্ছেন

বাড়ি একই গ্রামে, মনিরা শারমিনের রিট শুনানি অন্য বেঞ্চে দিলেন বিচারক

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ