সংসদ নির্বাচন ও গণভোট: জনসচেতনতা কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজ।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আলী রীয়াজ।
পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি করা হয় তাকে।
গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে।
জুলাই জাতীয় সনদ প্রণয়নের পর তাকে বিশেষ সহকারী হিসেবে বেছে নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
