১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু

সন্দেহজনক এসব বস্তু একটি শপিং ব্যাগে ছিল; স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 12:06 AM

Updated : 16 Sep 2026, 12:58 PM

ঢাকার এলিফ্যান্ট রোডে সড়কের পাশে ককটেলের মতো দেখতে কয়েকটি বস্তু পাওয়া গেছে।

সোমবার রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করার কথা বলেছেন পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার মো. শওকত আলী।

পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

তিনি বলেন, "বেশ কয়েকটি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। আমরা এটা নিয়ে কাজ করছি।"

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাটা সিগনাল ক্রসিং থেকে নিউ মার্কেটের দিকে যাওয়া সড়কের পাশে একটি শপিং ব্যাগে এগুলো ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।