Published : 27 Feb 2025, 01:11 PM
বাংলাদেশ পুলিশের ১০৪ জনকে সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে বুধবার দুটি আলাদা প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের নাম জানানো হয়।
সেখানে বলা হয়, “জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন।